সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শ্রীংলার আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রীংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রীংলা গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পররাষ্ট্রসচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট একটি সূত্র আজ বুধবার একথা জানিয়েছে। পররাষ্ট্রসচিব চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সূত্র মতে, বৈঠকে পররাষ্ট্রসচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। মোমেন ভারতে তার তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করলে সূত্রটি সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা এই সফর নিয়ে কাজ করছে। ওই মিশনের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি। ’ তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। মোমেন বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গতবছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন।  

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit