মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

রেললাইন নির্মানের দাবিতে ঢাকাস্থ মনিরামপুর সমিতির স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকাস্থ মনিরামপুর সমিতির পক্ষ থেকে সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বাসভবনে প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর সমিতি ঢাকার সভাপতি শিল্পপতি ইকবাল কবির মোল্যা, সাধারন সম্পাদক আবদুর রউফ,সহসভাপতি বাহারুল ইসলাম, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মঞ্জু প্রমুখ।

সমিতির সাধারান সম্পাদক আবদুর রউফ জানান, স্মারকলিপি প্রদানের পর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আশ^স্ত করেন মনিরামপুর হয়ে রেললাইন নির্মানে সব ধরনের পদক্ষেপ তিনি গ্রহন করেছেন। ইতিমধ্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ ব্যাপারে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সচিব ড.হুমায়ুন কবিরের সাথে মতবিনিময়সহ ডিও লেটার প্রদান করেন। মনিরামপুর-কশবপুর হয়ে রেললাইন নির্মানের যৌক্তিকতা তুলে ধরলে রেলমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য যাচাইবাছাই করতে রেল সচিবকে নির্দেশনা দেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit