বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার; আটক-২ বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ   স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন দৌলতপুরে ১০ লাখ টাকার চেক দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

শার্শায় পূর্ব শত্রুতার জের ৪ বিঘা জমিতে লাগানো ইরিধান ঘাষ মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে ৪ বিঘা জমিতে লাগানো ইরিধানের ক্ষেতে ঘাষ মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা শার্শার কাশিয়াডাঙ্গা মাঠে মোঃ সিরাজুল ইসলাম (৫৫) এর ৪ বিঘা জমিতে ঘাষ মারা বিষ স্প্রে করে। যার কারনে জমিতে লাগানো ইরি ধানের চারা পুড়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক সিরাজুল ইসলাম শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে। এ ব্যাপারে কৃষক সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্দেহ করে কাশিয়াডাঙ্গা গ্রামের ২ জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ করেছে।

শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে কৃষক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কাশিয়াডাঙ্গা মাঠে ৪ বিঘা জমিতে চাষ-আবাদ করে আসছেন। এবারও তিনি তার ৪ বিঘা জমিতে প্রায় ১ মাস আগে ইরিধান রোপন করেন। গত ১ মাসে তার ধান সবুজে পরিনত হয়। তিনি বলেন বুধবার দুপুরে মাঠে গিয়ে দেখেন তার ৪ বিঘা জমির ইরিধানের চারা পুরোটাই পুড়া। এ সময় আসেপাসের কৃষকেরা দেখে বলেন রাতের কোন এক সময় ঘাষমারা বিষ স্প্রে করার কারনে ধানগাছ পুড়ে গেছে। কৃষক সিরাজুল ইসলাম জানান, তার জমিতে এ পর্যন্ত প্রাং ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন , কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুজ্জামাল ও ফারুক হোসেন নামে দুই ব্যাক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে ঘাষ মারা স্প্রে করেছে।

এর আগের শত্রুতা করে সিরাজুলের ঐ জমিতে আমন ধানে ঘাষ মারা বিষ এস্প্রে করে ক্ষতি সাধন করেন। শত্রুতা করে ১ বিঘা জমির কলাসহ গাছ কেটে দেন। কৃষক সিরাজুল ইসলাম এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে সু বিচারের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, এমন কাজ জঘন্যতম অপরাধ। তিনি বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে এসেছে। যা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit