শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ওমিক্রনে বিশ্বে ৫ লাখ লোকের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বে ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোকের মৃত্যু হয়েছে। একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার এ কথা জানিয়েছেন সংস্থাটির ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ।

তিনি বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ লোক।

আবদি মোহাম্মদ বলেন, সবাই বলছে ওমিক্রন তীব্র নয়। কিন্তু তারা একটি বিষয় মিস করছেন যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।

ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারণ ওমিক্রন খুবই সংক্রামক। তবে তীব্র অসুস্থ হওয়ার ঝুঁকি কম।

সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরও বেশি হবে। 

তিনি বলেন, আমরা মহামারির মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।
গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়, বলেন টেকনিক্যাল প্রধান।

মারিয়া আরও বলেন, ভাইরাসটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠছে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit