শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো দেশ কেবল আমরাই; উত্তর কোরিয়ার হুঙ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জানুয়ারিতে পরীক্ষা চালানো ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটিই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতির মধ্যেই অন্যরকম হুঙ্কার দিল দেশটি। 

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এমন দেশ একটিই রয়েছে। আর সেটি হচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘আজকের বিশ্বে যেখানে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা ও অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করে, সেখানে এই গ্রহে একমাত্র আমাদের দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্বে ২০০টিরও বেশি দেশ রয়েছে, তবে মাত্র কয়েকটি দেশে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটি হাওয়াসং-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যেটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অঞ্চলে আঘাত হানতে সক্ষম। পরে এর পরবর্তী সংস্করণ হাওয়াসাং-১৫ এর পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit