শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

চীনে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  চীনা বিজ্ঞানীরা বলেছেন, তারা করোনভাইরাস পরীক্ষা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। যা মাত্র চার মিনিটের মধ্যে পিসিআর ল্যাব টেস্টের মতোই নির্ভুল ফলাফল দিচ্ছে। খবর এএফপি’র।

পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষাকে ব্যাপকভাবে কোভিডের সবচেয়ে নির্ভুল বলে মনে করা হয়। তবে এ পরীক্ষায় সাধারণত কয়েক ঘণ্টা সময় নেয়।

দ্রুত গতিতে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ কিছু দেশ কোভিড পরীক্ষার তীব্র চাহিদা সত্ত্বেও দিতে পারছে না। সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের কাছে এর একটি সমাধান আছে। 

নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং জার্নালে সোমবার প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, তাদের সেন্সর সংগ্রহ করা নমুনা থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার কোভিড শনাক্তকরণে ল্যাব পরীক্ষার প্রয়োজন কমাতে পারে।

তারা কোভিড প্যাথোজেনের অফিসিয়াল নাম উল্লেখ করে বলেছে, একটি সমন্বিত ও বহনযোগ্য প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কোভ-২ শনাক্তকরণের জন্য আমরা একটি ইলেক্ট্রোমেকানিকাল বায়োসেন্সর ব্যবহার করেছি। এতে দেখা গেছে যে, ভাইরাস আরএনএ চার মিনিটেরও কম সময়ের মধ্যে শনাক্ত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, তাদের পদ্ধতিতে দ্রুত ফলাফল প্রাপ্তি, সহজ পরিচালনা, উচ্চ সংবেদনশীলতা ও বহনযোগ্যতার সুবিধা রয়েছে।

পরীক্ষামূলকভাবে সাংহাইয়ের করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জনের নমুনা নিয়েছিল একই সময়ে যাদের পিসিআর পরীক্ষাও করানো হয়। তাদের পদ্ধতির ফলাফলগুলোর সঙ্গে পিসিআর পরীক্ষার ‘নিখুঁত’ মিল পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit