শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির সম্পদের পরিমাণ হুহু করে বেড়েছে। তিনি নিজ দেশের মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। একাধিক বন্দর, মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে তাপশক্তি ও কয়লা ব্যবসার নিয়ন্ত্রক আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ৫৯ বছর বয়সী  গৌতমের সম্পদের মূল্য এখন ৮৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স।

গত বছর এই সময়ে তার সম্পদের মূল্য ছিল ৪০ বিলিয়ন ডলারেরও কম। এক বছরের মধ্যেই তিনি জ্বালানি ও প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে বিশ্বের দশম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। মহামারিকালে ভারতের শেয়ারবাজারে আদানি গ্রুপ অভাবনীয় ভালো ফল করেছে। ২০২০ সালের জুনের পর থেকে মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, যা দেখাচ্ছে বিনিয়োগকারীরা অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আদানি গ্রুপের সক্ষমতা নিয়ে বেশ আশাবাদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যেও এসব খাত বেশ গুরুত্বপূর্ণ। ৮৭ দশমিক ৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির অবস্থান এখন ব্লুুমবার্গের তালিকার ১১ নম্বরে।

সাম্প্রতিক সময়ে বিলিয়নেয়ারদের তালিকায় খালি এটিই একমাত্র রদবদলের ঘটনা নয়। গত সপ্তাহে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাও স্টক মার্কেটে ঐতিহাসিক দরপতন দেখেছে, যার ফলে মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি হাপিস হয়ে গেছে। মেটার প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এখন ব্লুমবার্গের ধনীদের তালিকায় ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit