শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

স্ত্রীকে ছোড়া গুলিতে প্রাণ গেল প্রেমিকার!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  স্বামী-স্ত্রীর অশান্তির মধ্যে চলল গুলি। আর সেই গুলিতে নিহত হলেন প্রতিবেশি তরুণী। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে ভারতের বীরভূমের নলহাটিতে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের ধারণা, ত্রিকোণ প্রেমের জেরেই অশান্তি বেধেছিল স্বামী-স্ত্রীর মধ্যে। তার জেরেই ভুলবশত ওই তরুণী নিহত হয়েছেন। যুবক স্ত্রীকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিলেন বলে মনে করছে পুলিশ। খবর আনন্দবাজারের

মঙ্গলবার নলহাটি থানার তিন নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলেজ ছাত্রীর নাম নিকিতা খাতুন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী বীরু শেখ এবং তাঁর স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। বাড়ির ছাদে কলহের সময় আচমকা বীরু তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি গিয়ে বিদ্ধ হয় নিকিতার শরীরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। ঘটনার পর অভিযুক্ত বীরু পলাতক। পুলিশ অভিযুক্তের স্ত্রীকে আটক করেছে।

প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, নিকিতা নামে ওই তরুণীর সঙ্গে বীরুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তদন্তকারীরা মনে করছেন, মঙ্গলবার দুপুরে নিকিতার সঙ্গে ছাদে গল্প করছিলেন বীরু। সেই সময় তার স্ত্রী তাঁদের দেখে ফেলেন। 

তিনি ছাদে যেতেই বীরুর সঙ্গে তার অশান্তি শুরু হয়। এর পর বীরু স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু সেই গুলি নিকিতার শরীরে গিয়ে লাগে। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে বীরুর।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit