শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

তালেবানের সঙ্গে বৈঠক করেছেন লাদেন পুত্র!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : তালেবান ক্ষমতার মসনদে বসার পর ভিনদেশি সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করেছে। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মনিটরিং টিমের এক রিপোর্টে এসব বলা হয়েছে। সোমবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, আফগানিস্তানে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধে তালেবান পদপেক্ষ নিয়েছে এমন লক্ষণ দেখা যায়নি। বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রতিক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অধিকতার স্বাধীনতা ভোগ করছে।

ওই রিপোর্টে ‘দোহা চুক্তি’তে করা তালেবানের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০২০ সালে ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল তাতে— কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছিল তালেবান। একটি সদস্য রাষ্ট্রের রিপোর্টকে উদ্ধৃত করে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে ওসামা বিন লাদেনের পুত্র তালেবানের সঙ্গে বৈঠকের জন্য আফগানিস্তানে সফর করেন। এছাড়া লাদেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিন মুহাম্মদ উল-হক সাম খানও গত অগাস্টে তার আফগানিস্তানের বাড়ি ফিরেছেন।

তবে তালেবান জাতিসংঘের এই রিপোর্ট প্রত্যাখান করে বলেছে, এই রিপোর্টের কোনো প্রমাণ নেই। রিপোর্টে প্রকৃত তথ্যের ঘাটতি রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit