শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

হঠাৎ বাইডেনের তীব্র সমালোচনায় খামেনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন এ দুজন যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে এমন সমালোচনা বলতে গেলে করেন না খামেনি। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে তিনি বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের কঠোর সমালোচনায় মুখর হলেন। 

ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত খবরে খামেনি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যেভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে তা আগে কখনো হয়নি। বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সম্মান নষ্ট করার জন্য হাতে হাত মিলিয়েছে। তবে হঠাৎ করে দুই প্রেসিডেন্টের সমালোচনা করার কোনো নির্দিষ্ট কারণ জানাননি খামেনি। 

এদিকে মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পারমাণবিক চুক্তি নিয়ে ফের বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি পুনরায় জাগ্রত করতে আলোচনা চলছে। আর এমন সময় খামেনি জো বাইডেনের সমালোচনা করলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশের মধ্যে নতুন করে পারমাণবিক চুক্তি হওয়া এখন সময়ের ব্যপার। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে আসল দাবি রয়েছে সেটিই পূরণ করেনি যুক্তরাষ্ট্র। 

সূত্র: আল আরাবিয়া নিউজ

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit