বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

মনিরামপুরের কৃতিসন্তান মধুসূদন মন্ডল আবারও পিআইবির পরিচালক নিযুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(য়শোর) : যশোরের মনিরামপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক মধুসূদন মন্ডল আবারও প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ(পিআইবি)র পরিচালনা পরিষদের সদস্য(পরিচালক) নিযুক্ত হয়েছেন। সরকার গত সোমবার তাকে পরিচালক(সদস্য)নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপ সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে মধুসূদন মন্ডল পিআইবির পরিচলনা বোর্ডের চারবার সদস্য(পরিচালক) নিযুক্ত হলেন।

জানাযায়, মধুসুদন মন্ডল মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রয়াত মদন মোহন মন্ডলের ছোট ছেলে। তিনি পাঁচবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৬ সালে যশোর এমএম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় কৃতিত্বের সাথে অনার্স মাষ্টার্স সম্পন্ন করেন। মধুসূদন মন্ডল ১৯৮৯ সালে প্রথম যোগদান করেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে। এর পর তিনি ১৯৯৩ সালে ক্রাইম রিপোর্টার হিসেবে যোগদান করেন ইংরেজি দৈনিক দি মর্নিংসানে।

সেখানে সাফল্যের সাথে দায়িত্ব পালনের পর ১৯৯৬ সালে যোগদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)য়। প্রথমে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন বাসসে। ২০০১ সালে তিনি তিনি চাকুরিচ্যুত হয়ে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন ডেইলী ইনডিপেন্ডেন্ট, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে। পরবর্তিতে উচ্চ আদালতের রায়ে তিনি আবারও বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগদান করেন ২০০৯ সালে। সেই থেকে তিনি বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ক্রাইম সেকশন ছাড়াও বাসসের ডেপুটি চীফ রিপোর্টার, চীফ রিপোর্টার এবং বর্তমান সিটি এডিটরের দায়িত্বে রয়েছেন মনিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া এ কৃতি সন্তান। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েনের সাবেক সভাপতি, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান সহসভাপতি।তিনি রয়েছেন মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য।আবারও(চারবার) পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য(পরিচালক) নিযুক্ত হওয়াই তাকে অভিনন্দন জানিয়েছেন মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ, বিএনপি, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী, শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit