শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ইতিহাসে এই প্রথম মেরুদণ্ড ভাঙা ব্যক্তি হাঁটলেন! (ভিডিও)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া মিচেল রোকাটি আবারও হাঁটতে পেরেছেন। সম্পূর্ণ ভাঙা মেরুদণ্ড নিয়েও স্বাধীনভাবে হাঁটার নজির এটিই প্রথম। একদল সুইস বিজ্ঞানী কর্তৃক বিকশিত ইমপ্লান্টের বদৌলতে ভেঙে যাওয়া মেরুদণ্ড নিয়েও হাঁটতে পেরেছেন মিচেল রোকাটি।

পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায় এবং অবশ হয়ে যায় তার দুই পা।সুইস গবেষকদের বৈদ্যুতিক ইমপ্লান্ট অস্ত্রোপচার করে তার মেরুদণ্ডে সংযুক্ত করা হয়েছে। এরকম আহত কেউ আবার হাঁটতে পারবেন, তা এতদিন কল্পনাও করতে পারেনি চিকিৎসকরা। এ বিষয়ে গণমাধ্যমকে মিচেল রোকাটি বলেন, ‘এই প্রযুক্তি আমার জন্য একটি উপহার। আমি দাঁড়াতে পারি, হাঁটাচলা করতে পারি, সিরিতে উঠতে পারি। যেন আবার সাধারণ জীবন ফিরে পেয়েছি আমি।’

মিচেলের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গিয়েছিল। তাই তার পায়ে কোনো সিগনালই পৌঁছাত না। কিন্তু এই  ইমপ্লান্টের ফলে মস্তিষ্কের সিগনাল সরাসরি তার পায়ে পৌঁছাতে সক্ষম হচ্ছে। যে কারণে তিনি হাঁটতে পারছেন। এই প্রযুক্তি আরেকজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। যার ফলে তিনি বাবা হতে পেরেছেন। 

সূত্র:দি টেলিগ্রাফ।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit