রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মারে লাগো থেকে ট্রাম্পকে পাঠানো কিমের ‌‘প্রেমপত্র’ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ রাষ্ট্র নেতা কিম জং উন। সেই চিঠিকে ‘প্রেমপত্র’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। চিঠিটি ট্রাম্পের মারে লাগো রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈরিতা বেশ পুরনো। তবে ট্রাম্পের শাসনামলে দুই দেশের মধ্যকার সম্পর্কের শীতলতা একপাশে রেখে একাধিকবার বৈঠক ও বার্তা আদান প্রদান করেছিলেন কিম ও ট্রাম্প। কিমের চিঠি ছাড়াও রিসোর্ট থেকে উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে বিভিন্ন স্মারক, উপহার ও ট্রাম্পকে পাঠানো  বিশ্ব নেতা ও প্রতিনিধিদের চিঠিপত্র রয়েছে। নিয়ম অনুযায়ী এসব জিনিসপত্র হোয়াইট হাউজে রেখে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে কোনো অসৎ উদ্দেশ্যে এসব সরানো হয়নি বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্টের উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টের জন্য একটি চিঠি রেখে যান। বারাক ওবামার কাছ থেকেও এমন একটি চিঠি পেয়েছিলেন ট্রাম্প। উদ্ধারকৃত চিঠির মধ্যে ওবামার চিঠিটিও ছিল। জো বাইডেনের জয় স্বীকার না করলেও রীতি মেনে তার জন্য চিঠি লিখেছেন ট্রাম্প নিজেও।

সূত্র : গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit