সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

করোনা আতঙ্ক : মাস্ক পরেই বেইজিং অলিম্পিকে খেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : করোনার সংক্রমণ এড়াতে বেইজিংয়ে অলিম্পিকে আইস হকিতে মুখোমুখি হয়েছিল কানাডা ও রাশিয়ার নারী দল। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হওয়া এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মাস্ক পরে অংশগ্রহণ করেন। এ ঘটনাই রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত এই ম্যাচে রাশিয়ার খেলোয়াড়েরা হাজির ছিলেন ঠিক সময়েই। তবে কানাডা দল সেখানে উপস্থিত হতে দেরি করে ফেলেছিল। কারণ হিসেবে দলটি জানায়, রাশানরা করোনা নেগেটিভ কি না, সে বিষয়ে তখন পর্যন্ত জানতো না কানাডা। তখন খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে তাঁরা ম্যাচে নামতে দেরি করেছিলেন বলে জানানো হয়।

কানাডিয়ান খেলোয়াড় নাটালি স্পুনার বলেন, ‘সকালে করোনা পরীক্ষা করা হয়েছিল রাশানদের। তবে ম্যাচের আগে সেই ফল হাতে পাইনি আমরা। গত কয়েক দিনে ওদের কয়েক জনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তাই সুরক্ষার জন্য ওদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম।’ 

গত সপ্তাহে রাশিয়ার ছ’জন খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, সেই থেকেই মূলত রাশানদের নিয়ে বাড়তি ভাবনা ছিল কানাডার। করোনার কারণে চলমান বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে খেলোয়াড়দের। তবে এই ম্যাচের আগ পর্যন্ত কোনো খেলোয়াড়ই এভাবে মাস্ক পরে মাঠে নামেননি। ফলে এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্র : ন্যাশনাল পোস্ট

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit