সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত চার ভাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

ডেস্ক নিউজ :  কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় চার ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত সহোদররা হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় সড়কে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে। এদিকে ডুলাহাজারা ইউপির চেয়ারম্যান আদর জানান, নিহত ৪ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit