
সিলেট প্রতিনিধি : শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবিতে সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।(৭ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর মেন্দিভাগ এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আখতার হোসেন। সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র ভট্টাচার্য্য এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ আবুল কাসেম, অফিস সম্পাদক আলমগীর হোসেন সালমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জসিম উদ্দিন, আব্দুল হাফিজ, হাবিবুর রহমান হৃদয়, জুলহাস মিয়া, আব্দুস সালাম, আজিজুল হক, হেলাল মিয়া, অধুদ মিয়া, ফয়জুল হক, দুলাল মিয়া, খলিল মিয়া, মিজানুর রহমান মোল্লা, বাহার উদ্দিন, নুরুল হক নূর, জাকারিয়া, রুবেল আহমদ, হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি সভা শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।
বক্তারা হুশিয়ারী উচ্চারন করে ৪৮ ঘন্টার মধ্যে শ্রমিক নেতা ইদ্রিস আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের জোরদাবী জানান। নির্ধারিত সময়ের মধ্যে আসামি আইনের আওতায় আনা না হলে সিলেটের সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৯ জানুয়ারী মানববন্ধন, ১০ জানুয়ারী পুলিশ কমিশনার, জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে।
কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৩১