সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

মনিরামপুরে দুই ইউনিয়নসহ চার ইউনিটে বিএনপির আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সোমবার বিকেলে হরিহরনগর ও খানপুর ইউনিয়ন এবং পৌরসভার তাহেরপুর ও জুড়ানপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ চারটি ইউনিটের বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করা হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত হরিহরনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, খানপুরে সভাপতিত্ব করেন মাষ্টার আবদুস সালাম। অন্যদিকে পৌরসভার তাহেরপুর ও জুড়ানপুর ওয়ার্ডে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম।

সম্মেলনে উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তারকে আহবায়ক, রবিউল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে হরিহরনগর এবং মাষ্টার আবদুস সালামকে আহবায়ক ও শরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট খানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যদিকে সাইফুল ইসলামকে আহবায়ক ও রবিন কুমার বিশ্বাস বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে তাহেরপুর এবং আজিজুর রহমানকে আহবায়ক ও কাজী আজিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্যের জুড়ানপুর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, ডা.আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit