
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো করোনা টিকা দেওয়া পর্যটক এবং অন্য ভিসাধারীদের জন্য তার সীমান্ত আবার খোলার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘দুবার টিকা পেয়ে থাকলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করছি। ’
২১ ফেব্রুয়ারি আবার অস্ট্রেলীয় সীমান্ত খোলার বিষয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অনেক ক্ষেত্রের জন্যই হবে একটি বড় সুসংবাদ। করোনাভাইরাস মহামারিতে অস্ট্রেলিয়ার নেওয়া সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বিশ্বের সবচেয়ে কঠোরগুলোর একটি।
কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩