শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মার্কিন কংগ্রেসম্যানের টনক নড়াল প্রবাসী সাংবাদিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্যে মার্কিন কংগ্রেসম্যানের টনক নড়াল প্রবাসী বাংলাদেশি সাংবাদিক। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকের প্রশ্ন সংবলিত লিখিত চিঠি পেয়ে মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বাংলাদেশ ও বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। গত সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্সের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকসের বক্তব্যের সঠিক ব্যাখ্যা চেয়ে গত বৃহস্পতিবার রাতে প্রবাসী সাংবাদিক ও মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেসের সম্পাদক ছাবেদ সাথী কংগ্রেসম্যানের ফেসবুকে খুদেবার্তায় একটি চিঠি পাঠিয়েছিলেন। উক্ত চিঠি পেয়ে পরদিন মার্কিন হাউস অব ফরেন কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি তার বক্তব্যের সঠিক ব্যাখ্যা দেন।

কংগ্রেসম্যানের উদ্দেশ্যে সাংবাদিক ছাবেদ সাথী চিঠিতে লেখেন- প্রিয় কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, গত সোমবার (৩১ জানুয়ারি) কুইন্সের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে আপনি বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বক্তব্য দিয়েছিলেন সেটি বাংলাদেশের বেশিরভাগ সংবাদপত্রে ভুল তথ্য প্রকাশিত হয়েছে বলে মনে করছি। আপনি বাংলাদেশ ও বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) নিষেধাজ্ঞার বিষয়ে আসলে কী বলেছিলেন তা আমরা জানতে উৎসাহী। আপনার এ বক্তব্য সঠিক কিনা জানাবেন? শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেন- সামগ্রিকভাবে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ন্যায্য হবে না।

সম্প্রতি র্যা ব ও র্যা বের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞাকে দৃঢ় সমর্থন দিয়ে ডব্লিউ মিকস বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করা আমি সবসময় সমর্থন করব। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করাসহ দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করার জন্য কাজ করব। এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারি সকালে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেনকে একটি চিঠি পাঠায় বাংলা প্রেস। চিঠিতে জানতে চান গত ৩১ জানুয়ারি রাতে আপনার প্রেরিত ‘বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র’ শিরোনামের এ প্রেস বিজ্ঞপ্তি/সংবাদের সত্যতা নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন।
 
এছাড়াও অনুষ্ঠানে ‘বাংলাদেশিজ ফর গ্রেগোরি মিকস’ আয়োজিত উক্ত অনুষ্ঠনে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যতম আয়োজক আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি লিডার মোরশেদ আলমকেও কংগ্রেসম্যান মিকস বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য ২ ফেব্রুয়ারি খুদেবার্তা পাঠিয়ে জানতে চাওয়া হয়। কিন্তু মোরশেদ আলমসহ কেউ এর সঠিক জবাব দেননি। 

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit