সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

‘সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া ঢাকায় কোনো স্থাপনা নয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, যেকোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে।  

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী। তবে সিটি করপোরেশনগুলো এই সংক্রান্ত লিখিত কোনো অনুমোদন পেয়েছে কিনা এই বিষয়ে কোন তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের কালের কণ্ঠকে জানান, স্থাপনা গড়তে সিটি করপোরেশনের অনুমোদন সংক্রান্ত কোনো লিখিত নির্দেশনা এখনো সিটি করপোরেশন পায়নি।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit