বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সকলের অংশগ্রহণে সমৃদ্ধিশালী দেশ গঠন সম্ভব : স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধিশালী দেশ গঠন সম্ভব বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০৪১ ও ডেল্টাপ্ল্যান ২১০০ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংসদের সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ আয়োজিত ‘সারস্বতোৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সংসদ সদস্য পংকজ দেবনাথের উপস্থাপনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও নারায়ণ চন্দ্র চন্দ এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। বিদ্যাচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান আহরণ করে সকলকে ব্যক্তিগত ও জাতিগত উৎকর্ষ সাধনে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে দুপুরে জাতীয় সংসদের বাণী অর্চনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যোগ দেন। তাঁরা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit