মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

মাঘের শীতে রাজধানীতে বাতাসের সঙ্গে বৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : মাঘের শীতে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও আবহাওয়ার মেজাজ একই। সূর্যের আলো মেলেনি কোথাও। দিন-দুপুরে আঁধারে ছেয়ে গেছে পুরো পরিবেশ। বইছে ঝড়ো বাতাস। গতকাল রাতেও ঢাকায় বৃষ্টি হয়েছে। আজ দুপুর না গড়াতেই কালবোশেখীর মতো আঁধার নিয়ে বাতাস বইছে। দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল বৃহসপতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ কালের কণ্ঠকে বলেন, শুক্র ও শনিবার দুই দিনই সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে এই দুই দিন পর উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব কমে আসবে। তখনো দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির আভাস থেকে যেতে পারে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরো একটু কমে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit