বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও একটি অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অভিযোগ এনেছে মিয়ানমার জান্তা সরকার। এ নিয়ে এই নেতার বিরুদ্ধে ১১ অভিযোগ আনা হলো। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সু চির বিরুদ্ধে নতুন করে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। খবর আলজাজিরা। আলজাজিরার বরাত দিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর জানিয়েছে, সু চি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসেবে পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম কখন শুরু হবে সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নোবেল বিজয়ী অং সান সু চির বিরুদ্ধে ১১ মামলার বিচার চলছে। এসব মামলার রায় হলে তার অন্তত ১৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর মধ্যে ছয় বছরের সাজা হয়েছে। সু চির সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখলের বৈধতা দেওয়া ও সু চিকে রাজনীতিতে ফিরে আসা থেকে বিরত রাখার জন্য তার বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে। যদিও মিয়ানমারের জান্তা সরকার তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রসঙ্গত ২০২১ সালে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশটির সিংহভাগ মানুষ বিষয়টি মেনে নেয়নি। রাস্তায় বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তার বিরুদ্ধে এখনও প্রতিবাদ জানাচ্ছে তারা। মিয়ানমারে সেনা অভুত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit