মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপর… (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : খাঁচায় এদিক-ওদিক পাঁয়চারি করছে ভালুক। ঠিক সেই সময় ভালুকটির মুখের সামনে হঠাৎ নিজের তিন-বছরের কন্যাশিশুকে ছুঁড়ে ফেলেন এক নারী। কেউ বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলেও তাকে আটক করে চিড়িয়াখা কর্তৃপক্ষ। এর মধ্যেই ভালুকের খাঁচায় শিশুর কান্নার আওয়াজে তখন হইহই পড়ে যায় চিড়িয়াখানায়।

শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে ভালুক। কিন্তু এটি শিশুর ওপর কোনও হামলা না করে শুধু গন্ধ শুঁকেই সেখান থেকে সরে যায়। এরপরই নিরাপত্তারক্ষীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখান্দের একটি চিড়িয়াখানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী হঠাৎই তার বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর গর্তে ফেলে দেন। অসহায়ের মতো তারা বিষয়টি দেখছিলেন। ততক্ষণে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়েই চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

জানা গেছে, ওই নারীকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে। সূত্র: ডেইলি মেইল

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit