মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কয়েকঘন্টার মধ্যে বরিস জনসনের চার সহকারির পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তার চারজন জ্যেষ্ঠ সহকারি পরস্পরের কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করেছেন। নীতিগত বিষয়ক প্রধান মুনিরা মির্জা সরকার ছেড়ে চলে যাওয়ার পরপরই যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল তার প্রস্থান নিশ্চিত করেন। এর আগে চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড এবং প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা (নিভিল সার্ভেন্ট) মার্টিন রেনল্ডস বরিসের পাশ থেকে সরে যান।

বরিস জনসন ক্ষমতাসীন রক্ষণশীল দলের অভ্যন্তরে নিজের নেতৃত্ব নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নের মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে এই শীর্ষ সহযোগীরা একে একে পদত্যাগ করলেন। যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল কর্মীদের বলেন, “সাম্প্রতিক কয়েকটি সপ্তাহ আমার পারিবারিক জীবনের ওপর ভয়ানক প্রভাব ফেলেছে। ’ কিন্তু এটাও বলেন, তিনি আগেই চেয়েছিলেন দুই বছর পর এই দায়িত্ব ছেড়ে দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের একমুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, চিফ অব স্টাফ রোজেনফিল্ড বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে তাঁর পদত্যাগের কথা বলেন। তবে তিনি জানিয়েছেন, একজন উত্তরসূরি না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit