বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বইয়ের মতো সেরা উপহার আর নেই: পলক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ Time View

 

ডেস্ক নিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। গতকাল (বৃহস্পতিবার) রাতে ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে তিনটি সম্পদ আছে যা দিলে কখনোই কমে না বরং বাড়ে তা হলো সম্মান, ভালোবাসা ও জ্ঞান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টার সুফল সারাদেশের মানুষ পাচ্ছে। ২০০৮ সালে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলেই আজ দেশের মানুষ প্রযুক্তি নির্ভর হতে পারছে।

প্রতিমন্ত্রী বলেন, রকমারির মতো প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসির নেতৃত্বে উন্নত সমৃদ্ধ জাতি গঠনে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার-গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করতে হবে।

তিনি ২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি করে বই কেনা, উপহার দেওয়া ও পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit