শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

নির্মান যাচাইবাছাই করতে রেল মন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার সচিবালয়ে রেলমন্ত্রী ও সচিবের সাথে মতবিনিময় করে পত্র(ডিও লেটার)দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিষয়টির যৌক্তিকতা গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য যাচাইবাছাই করতে সংশ্লিষ্ট সচিব ড.হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন। আর এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জানান, মনিরামপুর-কেশবপুর হয়ে রেললাইন নির্মানের যৌক্তিকতা তুলে ধরলে রেলমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য যাচাইবাছাই করতে রেল সচিবকে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে আরো জানান, অতিশিঘ্রই বিষয়টি সংশ্লিষ্টরা যাচাই বাছাইয়ের কাজ শুরু করবেন ।

যশোরের বসুন্দিয়া থেকে নাভারন-আগআচড়া হয়ে সাতক্ষীরার দুরত্ব ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া থেকে মনিরামপুর, কেশবপুর হয়ে সাতক্ষীরা পর্যন্ত নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। ফলে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে মনিরামপুর এবং কেশবপুরে সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এলাকাবাসী মানববন্ধন, স্মারকলিপি পেশসহ ভিন্ন ভিন্ন কমূর্সচি পালন করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit