সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে নারী দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : নারীদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেছে। বিসিবির সূত্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় সিঙ্গাপুর থেকে অকল্যান্ডে পৌঁছাবে বাংলাদেশ দল। এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে তারা।

নিউজিল্যান্ডে আগামী মাসের ৪ তারিখ শুরু হবে নারী বিশ্বকাপের এবারের আসর। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডানেডিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের এবারের আসর।

বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

ট্রাভেলিং রিজার্ভ: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit