সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নরসিংদীতে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি ঝোপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছনে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।

পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ঝোপে রক্তাক্ত অবস্থায় সাদা বস্তা পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন অজ্ঞাতনামা স্থান থেকে হত্যার পর মরদেহ দুইটি গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পরিচয় নিশ্চিত করতে স্বজনদের খোঁজ করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit