রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

৫ দিন আগেই ঢাকা আসছে আফগান ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব নির্ধারিত সূচির ৫ দিন আগেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এমনটি জানিয়েছে বাংলাদেশক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে, তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। এই মুহূর্তে যে শিডিউল করা আছে, তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে আসবে। 

দুই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসতেছে আফগানিস্তান। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রশিদ খানরা। ওয়ানডে সিরিজের খেলাগুলো হবে চট্টগ্রামে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা মূলত সূচিটা চেষ্টা করব আজকেই ফাইনাল করে আপনাদের মিডিয়া রিলিজ আকারে দিয়ে দেওয়ার জন্য। যদি সম্ভব না হয়, সর্বোচ্চ কালকের মধ্যে দিয়ে দেব।

আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে, এই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে  ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু হিসেবে ব্যবহার করব। সুজন আরও বলেন, আমরা যেটা পরিকল্পনা করেছি, আমরা ওয়ানডেটা চট্টগ্রামে এবং টি-টোয়েন্টিটা ঢাকায় আয়োজনের পরিকল্পনা নিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit