মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ভোটগ্রহণে অত্যাধুনিক ব্লক চেইন প্রযুক্তির ব্যবহার চায় জাকের পার্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : বিতর্কমুক্ত ভোটগ্রহণ ও ফলাফল নিশ্চিত করতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি প্রয়োগ এবং ই-ভোটিংয়ের বিকল্প নেই- এমনটাই মনে করছে জাকের পার্টি। সেই সঙ্গে তারা নির্বাচন কমিশন আইনকেও সাধুবাদ জানিয়েছে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাস্থ্যসেবা খাতে জাকের পার্টির কর্মসংস্থান প্রকল্প-সিপিএইচডি হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন। জাকের পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক চলতেই থাকবে।

আমি আতংকিত এ আইন নিয়ে। এ আইনকে কেন্দ্র করে আবার না হিংসা, হানাহানি, মারামারি শুরু হয়। কারণ যারা দেশ ও জাতির স্বার্থবিরোধী তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে শুধু অযুহাত খুঁজে বেড়ায়। তিনি আরো বলেন, মনে রাখতে হবে, কোন ব্যক্তিই নিরপেক্ষ নয়। যে পদেই তিনি থাকুন না কেন, মন মননে তিনি কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। কাউকে না কাউকে তিনি ভোট দেন। কাজেই এই বিতর্কের অবসান ঘটাতে বিতর্কমুক্ত ভোটগ্রহণ ও ফলাফল নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি প্রয়োগ এবং ই-ভোটিংয়ের কোনো বিকল্প নেই।

মোস্তফা আমীর ফয়সল বলেন, আমরা অনলাইনে ক্রিকেট খেলার রান, কত হলো তা যেমন দেখতে পাই। তেমনি ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিংয়ের মাধ্যমে জনগণ ঘরে বসেই হাতের মোবাইলে কোন দল বা কোন প্রার্থী কত ভোট পেল তা সরাসরি জানতে পারবেন। তিনি বলেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি নিজ নিজ দলের রেজিস্ট্রার্ড সদস্য এবং স্বীকৃত ভোটারদের নাম, আইডি নম্বর, ছবি এবং স্বাক্ষরযুক্ত ডাটাবেজ তৈরি করে এবং নির্বাচন কমিশনে তা জমা দেয়, নির্বাচন কমিশন যদি তা অ্যাপস তৈরির মাধ্যমে নির্বাচনের ৬ মাস আগে জনগণের কাছে প্রকাশ করে দেয়। তাহলে জানা হয়ে যাবে কোন দলের কত সংরক্ষিত ভোট আছে। নির্বাচনের পরে ফলাফল নিয়ে তখন আর বিতর্ক থাকবে না।

রূপগঞ্জে তারাবো বিশ্বরোডে দিঘীবরাবর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন আইনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এটি প্রথম পদক্ষেপ মাত্র। এটাই শেষ কথা নয়। সমস্যা কোথায় তা বের করতে হবে। আমি আগেও বলেছি, কোনো ব্যক্তিই নিরপেক্ষ নয়। জাকের পার্টি চেয়ারম্যান অর্থবহ গণতন্ত্র এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভীত শক্তিশালী ও মজবুতকরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাকের পার্টি অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এক ভোট পেলেও করবে, এক লাখ ভোট পেলেও করবে। আমরা কখনই জনবিচ্ছিন্ন হবো না। জ্বালাও পোড়াও করবো না।

এর আগে জাকের পার্টির অর্থায়নে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্যসেবা খাতের উদ্বোধন করেন মোস্তফা আমীর ফয়সল। এ সময় সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল তাঁর সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা এজাজুর রসুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit