মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

আফগানিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছিটকে গেছে আগে। পাকিস্তানও হেরে গেছে কোয়ার্টার ফাইনালে। শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে উঠে আফগানিস্তান। শেষ চারে ইংল্যান্ডের কাছে হেরে ট্রফি থেকে ছিটকে গেলেন আফগানরা। আফগানিস্তান নির্ধারিত ৪৭ ওভারে থেমে যায় ৯ উইকেটে ২১৫ রানে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ রানের ব্যবধানে সেমিফাইনাল জিতে ইংল্যান্ড ফাইনালে উঠেছে। আগে ইংল্যান্ড ব্যাট করে ২৩০ রান। হাদি ৬০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচের নায়ক ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ। ম্যাচের ৪৬ নম্বর ওভারে যখন রেহান বল করতে আসেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই ওভারে ১৯ রান, হাতে ছিল ৪ উইকেট। রেহান সব কিছু উলোটপালট করে দেন। মাত্র এক রান দিয়ে নুর, ইজহারউল হক নাভিদ এবং বিলাল সামির উইকেট নিয়ে দলকে জয় এনে দেন রেহান। 

ম্যাচে ৪১ রানের বিনিময়ে রেহান ৪ উইকেট নেন। এর সঙ্গে সঙ্গে এক অনন্য নজির গড়ে ফেলেন তরুণ ইংল্যান্ড স্পিনার। ৬৭ বলে অপরাজিত ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলা ইংল্যান্ডের জর্জ বেল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit