মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

যে দেশে মাত্র ৫৭ টাকা বিনিয়োগেই মেলে প্রায় ৩৯ লাখ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : চাকরি থেকে অবসর গ্রহণের পরে বার্ধক্যের মত একটি কঠিন সময়ে যদি আপনি অর্থনৈতিকভাবে সক্ষম থাকতে চান তাহলে অবশ্যই সময় থাকতে বিনিয়োগের প্রয়োজন। তবে, সেই বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখানে ঝুঁকির সম্ভাবনা থাকে একদম কম। তাই, অবসর জীবন নিয়ে চিন্তিতদের জন্য ভারতে চালু হয়েছে নতুন এক পেনশন স্কিমের, যাতে মাত্র ৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৭ টাকা) বিনিয়োগ করলেই চাকরি শেষে মিলবে ৩৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ টাকা।

তবে ন্যাশনাল পেনশন স্কিম নামে এই বিনিয়োগে প্রতিদিন বিনিয়োগ করতে হবে ৫০ রুপি করে। অর্থাৎ মাসে এক হাজার ৫০০ রুপি।

এই স্কিমে বিনিয়োগকারীরা ২৫ বছর বয়সেই বিনিয়োগ শুরু করতে পারেন। টানা ৩৫ বছর চলবে এই বিনিয়োগ। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৬ লাখ ৩০ হাজার রুপি। পাশাপাশি, বিনিয়োগের পরিমাণের ওপর প্রাপ্ত মোট সুদ ২৭.৯ লাখ রুপি। সুতরাং, পেনশনের সময় মোট জমা হবে ৩৪.১৯ লাখ রুপি। এছাড়াও, এই স্কিমে মোট সঞ্চয়ীকৃত করের পরিমাণ হবে ১.৮৯ লাখ রুপি।

এই স্কিমে বিনিয়োগ করার পরে, যখন কোনও চাকরিজীবী ব্যক্তির অবসর গ্রহণের বয়স হবে, তিনি বিনিয়োগের ৬০ শতাংশ তুলতে পারবেন। অর্থাৎ, অবসর গ্রহণের সময় ২০.৫১ লাখ রুপি পর্যন্ত তোলার সুবিধা পাবেন। এইভাবে, এই স্কিমটি একটি ভাল রিটার্ন সহায়তাও দেবে অবসরপ্রাপ্ত ব্যক্তি।

এরপর অবশিষ্ট পরিমাণ বার্ষিক স্কিমের অধীনে, প্রতি মাসে একটি নির্দিষ্ট পেনশনের জন্য ব্যবহার করা যেতে যাবে। সরকার যদি ৮ শতাংশ হারে সুদ দেয়, তাহলে ওই ব্যক্তি মাসে ৯,০০০ রুপি পর্যন্ত পেনশন পেতে পারেন। ন্যাশনাল পেনশন স্কিম থেকে একসাথে সমস্ত টাকা তোলা যাবে না। বরং এই স্কিমের অধীনে, মোট পরিমাণের ৬০ শতাংশ তোলা যায় এবং বাকি ৪০ শতাংশ একটি বার্ষিক স্কিমে বিনিয়োগ করতে হয়। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit