মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বিদায়ের প্রস্তুতি শীতের, হতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ :  সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শৈত্যপ্রবাহ বিদায় নিচ্ছে। মাঘ মাসের মাঝামাঝিতে এখন দেশের বিস্তৃত অঞ্চল জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। তবে মঙ্গলবার থেকে তা প্রশমিত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুক্রবার ও শনিবার ফের গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।

আগামী দু’দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধীরে ধীরে শীত কমে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪, ময়মনসিংহে ৯ দশমিক ৮, চট্টগ্রামে ১৩, সিলেটে ১২ দশমিক ৩, রাজশাহী ৮ দশমিক ৮, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১১ দশমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit