বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

রাশিয়াকে ব্রিটিশ সরকারের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বীগ্ন পশ্চিমাবিশ্ব। এমন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ‘খাদের কিনারা’ থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যেকোনো ধরনের কঠোর ব্যবস্থা নিলে রুশ শাসকগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।

ব্রিটিশ রাজস্ব মন্ত্রণালয়ের মন্ত্রী সাইমন ক্লার্ক স্কাই নিউজকে বলেছেন, এটি স্পষ্ট যে, মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা তাদের ব্যবসা ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেবো।

তবে ব্রিটিশ সরকারের এ হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, এ ধরনের হুমকি ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বলা কথার প্রতিধ্বনি মাত্র।

তার কথায়, যুক্তরাজ্যের এ ধরনের হুমকি ‘খুবই বিরক্তিকর’। আর এ ধরনের বিবৃতি দেশটির বিনিয়োগ আকর্ষণের বিরোধী এবং এতে ঘুরেফিরে ব্রিটিশ কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হবে।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল :১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit