সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ট্রাকচালকদের বিক্ষোভের সময় পরিবারসহ আত্মগোপনে ট্রুডো

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস টিকা গ্রহণ বাধ্যতামূলক করাসহ বিভিন্ন কড়াকড়ি আরোপ করায় শনিবার কানাডাজুড়ে বিক্ষোভ হয়। এতে হাজার হাজার ট্রাকচালক ও অন্যান্য বিক্ষোভকারী অংশ নেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভের সময় আত্মগোপনে চলে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার। সিবিসির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

বিক্ষোভকারীদের অনেকে ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় ট্রুডো, তার স্ত্রী ও তাদের সন্তানদের অটোয়ার বাসা থেকে রাজধানীর অজ্ঞাত এক জায়গায় নিয়ে যাওয়া হয়। করোনা সংক্রমণ রোধে বিশ্বের অন্য দেশগুলোর মতো কানাডাতেও মাস্ক, লকডাউন, করোনা টিকার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণেই বিক্ষোভ শুরু হয়েছে কানাডায়।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট ও সিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit