সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগ সংযুক্ত আরব আমিরাতে সফর করছেন। এর মধ্যেই ইয়েমেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। 

প্রথমবারের মতো ইসরায়েলের কোনো প্রেসিডেন্ট উপসাগরীয় দেশটিতে সফর করছেন। খবর আল জাজিরার।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনমানবহীন এলাকায় পড়েছে।

তবে আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অথবা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই শহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit