শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শতাধিক কর্মকর্তাকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করেছে তালেবান গোষ্ঠি, এমনটাই উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। 

সংবাদ মাধ্যম রয়টার্সে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তি। 

আরও বলা হয়, সংবাদ কর্মী, মানবাধিকারকর্মীরাও বার বার নিপীড়ন, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন। 

প্রতিবেদনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বক্তব্য রয়েছে। তিনি বলেন, গেল আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটির ৩ কোটি ৯০ লাখেরও বেশি মানবেতর জীবন-যাপন করছে। তীব্র রুপ নিয়েছে দেশটির অর্থনৈতিক সংকট। ভেঙ্গে পড়েছে সামাজিক ব্যবস্থাও। 

সংকট নিরসনে দেশটিতে জাতিসংঘ মিশনকে নতুন করে ঢেলে সাজানোতে নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান গুতেরেস।

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit