মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানের কাছে সুবিধা বাড়ানোর আহ্বান তালেবানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকারের নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। রাজধানী কাবুলে অনুষ্ঠিত বৈঠকে তালেবান সরকারের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তানের প্রতি আফগানিস্তানের ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা আফগানিস্তানের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের প্রতি তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। 

মইদ ইউসুফ বলেন, ট্রানজিট এবং দুই দেশের ক্রসিংয়ে পাকিস্তান সরকার আফগানিস্তানকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আফগানিস্তানের বর্তমান সরকারও এই ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে।  সফররত পাক নিরাপত্তা সংস্থার বিশেষজ্ঞের প্রতি সাধারণ মানুষ, রোগী এবং উভয় দেশের ব্যবসায়ীদের জন্য আরও সুবিধা বাড়ানোর আহ্বান জানান। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী বলেন, উজবেকিস্তান, তুর্কেমিনিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ট্রানজিট রুট উন্মুক্ত হয়েছে। ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য আফগানিস্তান সর্বদা প্রস্তুত। 

বৈঠকে উভয় পক্ষ অর্থনেতিক প্রবৃদ্ধির জন্য যৌথ ওয়ার্কিং কমিটি করার ব্যাপারে সম্মত হন। পাকিস্তান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ শনিবার কাবুল পৌঁছান। এই সফরে তিনি আফগান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গেও সাক্ষাৎ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit