শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শারীরিক প্রতিবন্ধী ব্যাংকার আল আমীনকে জিডিএফ’র সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১১৬ Time View

 

সিলেট প্রতিনিধি : পূবালী ব্যাংক লিমিটেড কালিগঞ্জ শাখার জুনিয়র অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করায় শারীরিক প্রতিবন্ধী আল আমীন হক ময়নুলকে সংবর্ধনা প্রদান করেছে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র নেতৃবৃন্দ। গতকাল ৩০ জানুয়ারী রবিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ, জিডিএফ’র শিক্ষক নমিতা রানী দে, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ।

সংবর্ধিত অতিথি জকিগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শারীরিক প্রতিবন্ধী, ব্যাংকার আল আমীন হক ময়নুলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, সিলেট-৫ আসনের সংসদ সদস্য, পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি’র প্রচেষ্টায় শারীরিক প্রতিবন্ধী আল আমীন হক ময়নুল এর পূবালী ব্যাংক লিমিটেড কালিগঞ্জ শাখার জুনিয়র অফিসার হিসেবে চাকুরি হওয়ায় এমপিকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা অক্ষম নয়, বিভিন্ন ভাবে সক্ষম, সুস্থ সবল মানুষের মত সকলস্থানে নেতৃত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধী আল আমীন ব্যাংকে চাকরি করছে। বক্তারা যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেওয়ার জন্য পুবালী ব্যাংক সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit