মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানীর অভিযোগ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি তারুণ্যেই ভরসা রাখতে চান নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

মাহমুদউল্লাহদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার, খেলোয়াড়দের মাঝে আতঙ্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন বিপিএলের দল মিনিস্টার ঢাকা। মাঝ মাঠে ক্যাচ প্র্যাকটিস করছিলেন মাহমুদউল্লাহের দল ক্রিকেটাররা। কিন্তু হঠাৎ সেখানে এক হেলিকপ্টারের অবতরণে বন্ধ হয়ে যায় তাদের অনুশীলন। এ সময় ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হেলিকপ্টার নিচে নামতে দেখে দৌড়ে মাঠের সীমানায় চলে আসেন তারা। উড়োযানের পাখা তীব্র বাতাসে ধুলো উড়ছিল পুরো মাঠে। এ সময় খেলোয়াড়রা জার্সি, হাত দিয়ে চোখ-মুখ ঢেকে রাখেন।

এরপরই এমএ আজিজ স্টেডিয়ামের মিডিয়া গেট দিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত প্রবেশ করে। সেই অ্যাম্বুলেন্স থেকে একজন রোগী নিয়ে ফের উড়াল দেয় হেলিকপ্টারটি। জানা গেছে, স্থানীয় এক মুমূর্ষু রোগীকে নিতে হেলিকপ্টারটি উড়িয়ে আনা হয়েছিল। মানবিক কারণেই মাঠে নামার অনুমতি দেয় কর্তৃপক্ষ। গত ২১ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই রোগী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বলেন, হেলিকপ্টারের মাঠে নামার বিষয়ে আমাদেরকে আগেই জানানো হয়। আমরা ক্রিকেট বোর্ড ও ঢাকা টিমকে বিষয়টি অবহিত করি। কিন্তু এ ক্ষেত্রে পাইলট ভুল করেছে।  তার অবতরণের জন্য পূর্বপাশে জায়গা ঠিক রাখা হয়।  কিন্তু তিনি পশ্চিম পাশে খেলোয়াড়তের অনুশীলনের স্থানে অবতরণ করেন। এ কারণে খেলোয়াড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit