মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাওডোবায় মৃত ব্যক্তির নামে দলিল সৃজন করে হয়রানীর অভিযোগ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গ্রেপ্তার ৪০, কেউই শ্রমিক নন: ডিআইজি তারুণ্যেই ভরসা রাখতে চান নরসিংদীর আমদিয়া ইউনিয়নবাসী নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন

কোন তিনজনকে আউট করে হ্যাটট্রিক করতে চান শাহীন? জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। গতি, সুইং, স্কিল সবকিছু দিয়ে ব্যাটারদের নাকাল করে ছেড়েছিলেন তিনি। সারা বছর জুড়ে ভালো খেলায় আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন শাহীন। এবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার স্বপ্নের হ্যাটট্রিকের কথা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপচারিতায় আফ্রিদি জানিয়েছেন, ভারতের বিপক্ষে নিজের স্বপ্নের হ্যাটট্রিক করতে চান তিনি। ভারতের ব্যাটিংত্রয়ী ‘রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং বিরাট কোহলি’কে আউট করেই নিজের স্বপ্নের হ্যাটট্রিক পূর্ণ করতে চান এই তরুণ পেসার।

সাক্ষাৎকারে শাহীন আফ্রিদি আরো বলেন, ‘আমার অনেকগুলো ভালো পারফরম্যান্স রয়েছে। টেস্টে ৪-৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে। তবে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচের পারফরম্যান্সটাই আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয়। ভারতের বিপক্ষে ম্যাচে অনেক দর্শক থাকে। ২০২১ সালে এই পারফরম্যান্সই ছিল আমার জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। পুরো বছরটাই (২০২১ সাল) আমার জন্য দারুণ ছিল এবং আশা করি ২০২২ সালেও আপনারা ভালো পারফরম্যান্স দেখতে পাবেন। ’

 

 

কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit