মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

‘শাস্ত্রীকে সরাসরি বিদায় হতে বলেন সৌরভ’!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এসেছে। একে একে তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়েছেন এবং হারিয়েছেন বিরাট কোহলি। প্রধান কোচ রবি শাস্ত্রীসহ পুরো কোচিং স্টাফ বদল করা হয়েছে। নতুন কোচ হিসেবে এসেছেন রাহুল দ্রাবিড়। এমন যুগসন্ধিক্ষণে ভারতীয় দল যখন নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করছে, তখনই বিসিসিআইকে আক্রমণ করে বসলেন রশিদ লতিফ।

ওয়ানডের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দেওয়ার পরে ভারতীয় ক্রিকেটে বিতর্কের ডামাডোল লেগেই রয়েছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হার ক্রিকেটপ্রেমীদের ক্ষুব্ধ করে তুলেছে। এর মধ্যেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, রবি শাস্ত্রীকে জোর করে বোর্ড বের করে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী! এ কারণেই নাকি ভারতীয় ক্রিকেটে ঝামেলা শুরু হয়েছে। যদিও রবি শাস্ত্রী ঘোষণা করেছিলেন যে, তিনি স্বেচ্ছায় কোচের পদ ছাড়ছেন।

ইউটিউবে রশিদ লতিফ বলেছেন, ‘সমস্ত কিছুই শুরু হয়েছিল অনিল কুম্বলেকে জখম ভুলভাবে সরিয়ে দেওয়া হয়। কোনো কোচিং ডিগ্রি না থাকা সত্ত্বেও রবি শাস্ত্রী সরাসরি ভারতীয় দলের কোচ হিসেবে সুযোগ পায়।  কুম্বলের ৬০০ র বেশি উইকেট আছে। সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ও পরস্পরের বন্ধু। তাদের গ্রুপ খুব শক্তিশালী। সৌরভ শাস্ত্রীকে বলেছে,  বস এবার তো সরতে হবে! যদিও শাস্ত্রী কোচিং চালিয়ে যেতে রাজি ছিলেন। ‘

রশিদ আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা চলছিল। এগুলো পুরোপুরি ব্যক্তি আক্রমণ। এতে ভারতীয় ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। নব্বইয়ের দশকের শুরুতে পাকিস্তান ক্রিকেটে যা ঘটত, সেটাই এখন ভারতীয় ক্রিকেটে ঘটছে। মাঠের বাইরের এই ঘটনা প্রভাব ফেলছে ভারতের পারফরম্যান্সে। ম্যাচের সময় ড্রেসিংরুমে কোহলির পাশে কারা বসেছিল? সিরাজ। ডানদিকে যারা ছিল, তাদের কেউই চেনে না। রাহুলের পক্ষে এই দল সামলানো সম্ভব না। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit