মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

জাহানারাকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেগা এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ফেরানো হয়েছে আলোচিত অলরাউন্ডার জাহানারা আলমকে।

শুক্রবার রাতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এবছর মার্চে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের বিশ্ব আসর। 

টি-টোয়েন্টি সংস্করণে মালয়েশিয়ায় হওয়া কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলের ১৫ জনের সবাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে। যোগ করা হয়েছে জাহানারা আলমকে।

মালয়েশিয়ায় হয়ে যাওয়া আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বের মূল স্কোয়াডে জায়গা হারান জাহানারা আলম। মূলত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ পড়েন তিনি। এ নিয়ে বেশ জলঘোলা হয় ক্রিকেট বোর্ডে।

সেই টুর্নামেন্টের পর এবার বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে বিসিবি। এই স্কোয়াডে জাহানারা ফিরলেও অভিজ্ঞ স্পিনার খাদিজা তুল কুবরা ফিরতে পারেননি। শৃঙ্খলাজনিত কারণে তিনিও ছিলেন না কমনওয়েলথ গেমস দলের বিবেচনায়।

এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ঘোষিত সদস্যদের নিয়ে শনিবার থেকে মিরপুরে একাডেমি মাঠে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। ৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে। শীর্ষ চার দল খেলবে সেমি-ফাইনালে। বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউ জিল্যান্ড। আর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও পাকিস্তান খেলছে বাছাইপর্ব থেকে।

টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন, অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। 

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি (শনিবার) ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।

কিউএনবি/অনিমা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit