শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সিলেট জেলা মৎস্যজীবী লীগের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা লামাকাজি ইউনিয়ন প্রচারের জোয়ারে ভাসছে। ভোটার প্রার্থী মেলামেশায় বিরাজ করছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। হাট-বাজারের চা-এর টং দোকান ওলি-গলির মোড়ে ভোটের কাজে নিয়োজিত কর্মীরা ভোট চেয়ে বেড়াচ্ছেন।এরই ধারাবাহিকতায় ১নং লামাকাজি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মোঃ ফয়সল আহমদের পক্ষে নৌকা মার্কার সমর্থনে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে লামাকাজি ইউনিয়নের গুচ্ছগ্রাম সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার গণসংযোগ করেছেন নেতবৃন্দ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম.এন নবী, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ ও নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, বিশ্বনাথ উপজেলা সভাপতি হাজী আনোয়ার হোসেন, স্ধাারণ সম্পাদক আব্দুস ছত্তার, সহ সভাপতি শামসুল হক মোল্লা। এছাড়াও আব্দুল মছব্বির, হাজী মোঃ বিলাল উদ্দিন, আবু বাকার, কালা মিয়া, লুৎফুর রহমান, আব্দুল মালিক প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। আওয়ামী লীগ মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করা দিয়েছে। নৌকা শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit