বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ঘুমানোর ভান করে বিমানবালার সঙ্গে অভব্য আচরণ, অতঃপর…

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবালাকে দেখে ঘুমনোর ভান করেছিলেন এক যাত্রী। কিন্তু সেই বিমানসেবিকা কাছে আসতেই তার কুকীর্তি প্রকাশ্যে আসে! পিছন ঘুরে দাঁড়াতেই ওই বিমানবালার পেছনে হাত দিয়ে যৌন হেনস্থার চেষ্টা করে বসেন ওই যাত্রী। আর এই কাণ্ডের জন্য ছ’মাসের জেল হয়েছে তার। আমেরিকার ফ্লোরিডার একটি আদালত এই রায় দিয়েছেন। অভিযুক্ত এনিও সোকোরো জয়াসকে দোষী ঘোষণা করে এই সাজা দেন বিচারক।

গত বছর ৬ আগস্ট এই ঘটনাটি ঘটে। আমেরিকা এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে কানকুন থেকে মায়ামি যাচ্ছিলেন জয়াস। জয়াস ঘুমোচ্ছেন ভেবে তার কোলে একটি খাবারের থলি রেখে চলে যাচ্ছিলেন বিমানবালা। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতেই অনুভব করেন- কেউ তার পেছনের অংশে হাত দিয়ে চেপে ধরেছেন। বিমানসেবিকা পিছন ফিরে দেখেন যে এই হাত আর কারও নয়, ঘুমনোর ভান করে থাকা জয়াসের। আর এরপরই জয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিমানবালা।

বিমানে থাকা থাকা অন্য একজন যাত্রীও পুরো বিষয়টি দেখেন এবং জবানবন্দি দেওয়ার সময় ঘটনার সত্যতা বিচারকদের সামনে তুলে ধরেন। জয়াসও পরে নিজের দোষ স্বীকার করেন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, মহামারী আবহের পর থেকে বিমানসেবক এবং সেবিকাদের প্রতি যাত্রীদের দুর্ব্যবহারের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। শুধু ২০২১ সালেই যাত্রীদের অভব্য আচরণের প্রায় ছয় হাজার অভিযোগ দায়ের হয়েছে। সূত্র:সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit