শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

এবার রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিল আমেরিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এই হুমকি দেওয়া হয়। রাশিয়ার এই গ্যাস পাইপলাইনটি নর্ড স্ট্রিম-২২ নামে পরিচিত। মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি তথা পশ্চিম ইউরোপে যাওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “আমি পরিষ্কার করে বলে দিতে চাই, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প আর সামনে এগোবে না।”

অবশ্য যুক্তরাষ্ট্র এই গ্যাস পাইপলাইন প্রকল্প কিভাবে বন্ধ করবে এবং এটি বন্ধ বা বাতিল করার ক্ষমতা ওয়াশিংটনের আছে কি না, সে বিষয়ে বিশদ কোনও ব্যাখ্যায় যাননি নেড প্রাইস। তিনি কেবল এটিই বলেছেন, “(ইউক্রেনে হামলা হলে) এই প্রকল্প যেন সামনে না এগোয়, তা নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করব আমরা।”জানা গেছে, জার্মানির কর্মকর্তারাও বলছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে এই গ্যাস পাইপলাইন প্রকল্পের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনও মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনও পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে- পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা হলে তারা রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আর জার্মানি ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে তাদের রুশ-বিরোধী কঠোর অবস্থান আরও স্পষ্ট হল। কারণ রাশিয়ার জন্য এই গ্যাস পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ চলছে। যেসব বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নর্ড স্ট্রিম-২ প্রকল্পও রয়েছে। তবে তিনি আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়াকেই বেশি ভালো বলে মনে করছেন তিনি।

প্রসঙ্গত, ১১ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে ১২২৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি নির্মাণ করতে রাশিয়ার পাঁচ বছর সময় লেগেছে। বাল্টিক সাগরের নিচ দিয়ে এবং ইউক্রেনের ভেতর যাওয়া এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে আরও বেশি পরিমাণে গ্যাস রফতানি করতে চায় মস্কো।

তবে গ্যাস পাইপলাইনটি এখনও চালু হয়নি। জার্মান আইন না মানায় এর অনুমোদন আপাতত স্থগিত রয়েছে বলে গত বছরের নভেম্বর জানানো হয়েছিল। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit