বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

সৈয়দপুরে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ Time View

 

ডেস্কনিউজঃ নীলফামারীর সৈয়দপুর শহরে এক কাপড় ব্যবসায়ীকে নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার নাম রেয়াজ উদ্দিন (৬৫)। আজ শুক্রবার ভোরে শহরের কাজীরহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীরহাট মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী রেয়াজ উদ্দিন।

শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে জামিল গামেন্ট ও অন্য একটি থান কাপড়ের দোকান রয়েছে তার। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ঘটনার দিন রাতে তিনি তিন তলা বাসার নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। নিচতলায় পৃথক একটি কক্ষে তার স্ত্রী জরিনা খাতুন (৬০) ঘুমিয়েছিলেন। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় তার চার ছেলে জামিল (৩৩), সেলিম (৩১), দানেশ (৩০) ও ইমরান (২৮) পরিবার নিয়ে বসবাস করেন। আজ সকালে ঘরে প্রবেশ করলে তার রক্তাক্ত লাশ দেখতে পান স্ত্রী।

ধারণা করা হচ্ছে, ভোররাতে ঘুমন্ত অবস্থায় বিছানায় তার মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। তাকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। ফলে কক্ষে দেওয়ালে রক্ত ছিটে পড়েছে। সকালে নিহতের স্ত্রী জরিনা খাতুনস্বামীর কক্ষে গিয়ে দেখেন, বাসার সামনে প্রধান ফটকের কাঠের দরজা কিছুটা খোলা। পরে স্বামীকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে তার লাশ দেখতে পারন। এ সময় তার আর্তচিৎকারে চার ছেলে ও পরিবারে অন্যান্য সদস্যরা ছুটে আসেন।

পরে সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. সানোআর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, রংপুর ক্রাইম সিনের দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে হত্যার ঘটনার আলামত সংগ্রহ করবেন। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

কিউএনবি/বিপুল/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | | দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit