শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১২৫ Time View

 

ডেস্ক নিউজ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে ১৫০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ২৬১০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩ কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ১০৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৮৭টির। অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit