বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আসতে পারে: বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবেন। সাংবাদিকদের বাইডেন বলেন, রাশিয়া তার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিলে তা বিশ্বের ওপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। রাশিয়াকে ইউক্রেন আক্রমণের জন্য কঠিন মূল্য দিতে হবে বলে অন্যান্য পশ্চিমা নেতাদের বারবার সতর্কতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ মন্তব্য এলো।

রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যদের বিরুদ্ধে ‘উত্তেজনা বাড়িয়ে দেওয়ার’ অভিযোগ করেছে। ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা করার কথাও অস্বীকার করেছে দেশটি। তবে মস্কো সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনে হামলা হলে তিনি নিজে রাশিয়ার প্রেসিডেন্টের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা দেখেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন ‘হ্যাঁ-সূচক উত্তর দেন।

তিনি বলেন, ইউক্রেনের সীমান্ত পেরিয়ে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে ‘বিশ্বব্যাপী বিশাল পরিণতি’ ডেকে আনা এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযানের সূত্রপাত হতে পারে।  
সূত্র: বিবিসি।

 

 

আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit